ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল ক্রয় অনিয়মে ৪৫৯ কোটি টাকা ক্ষতি, ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত

সুখবর আসছে, জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয়।

জামায়াত আমির আরও বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারো কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন।

সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।

জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুখবর আসছে, জানালেন জামায়াত আমির

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪