ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ রমজানের বাজার সামলাতে খেজুর, আপেল-কমলায় শুল্ক-কর ছাড়

পাবনায় নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি শিশু তামিমের

পাবনা প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজের একমাস পার হয়ে গেছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি শিশু তামিমের। পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীর তীরে অবস্থিত মাজাট গ্রামের সাগর এর ছেলে তামিম (১২) বিগত এক মাস আগে অক্টোবর মাসের ২৬ তারিখ দুপুরের পরে থেকে নিখোঁজ রয়েছে। 

নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির পার্শ্ববর্তী নদীর তীরে অবস্থিত গ্রামে গ্রামে খোঁজ করেও কোন লাভ হয়নি। দীর্ঘ এক মাস পার হলেও কেউ কোন সন্ধান দিতে পারেনি শিশু তামিমের।

তামিমের বাবা সাগর জানায়, সেদিন (২৬ অক্টোবর) দুপুরে নদীর পাড়ে শেষ বারের মত দেখা হয় তামিমের সাথে এর পরে সে কাজে চলে যায়। সন্ধ্যায় এসে তাঁকে না পেয়ে খোঁজ খবর নিতে থাকে।  কিন্তু কেউ তার কোন সন্ধান দিতে পারেনি।

পরের দিন নদীর পাড়ে তার সেন্ডেল পাওয়া যায় এই সুত্রে শিশু টিকে কেউ নদীতে মেরে ফেলে দিয়েছে কি না এরকম সন্দেহ করছে তার পরিবার। এছাড়াও আরো অনেক রকম অ আশঙ্কায় রয়েছে তামিমের পরিবার।

এই বিষয়ে পরিদর্শনে এসে এসআই আবু নাইম বলেন, শিশু তামিমের হারিয়ে যাওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সন্দেহ করার মতো সকল ব্যাক্তিদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  

সম্ভাব্য সব নিকট আত্মীয় স্বজনের কাছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আশ্চর্যজনকভাবে তেমন কোন ক্লু এ পর্যন্ত সংগ্রহ করতে পারি নাই। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা সব সময় খোঁজখবর রাখছি।

কেউ জানে না শিশু তামিমের ভাগ্যে কি ঘটেছে। তবে প্রতিনিয়ত তামিমের ফিরে আসার প্রত্যাশায় চোখের জল ফেলছে তামিমের মা তাসলিমা।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র তামিম অত্যন্ত শান্ত স্বভাবের ছিল বলে জানায় এলাকাবাসী। তামিমের এভাবে হারিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে এলাকার অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি শিশু তামিমের

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪