ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)।

বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

আটক মো.ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইলের দোকান থেকে ১৬টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মেবাইল উদ্ধার অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) এর একটি দল। অভিযানে চুরি হওয়া মোবাইল এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, উদ্ধারকৃত মোবাইল বাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪