সংবাদ শিরোনাম ::
নতুন আইজিপি বাহারুল আলম
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাহারুল আলম পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে, একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।






















