সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি সিরাজুল ইসলাম আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়েছে। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী ইফতেখার হাসান বলেন, সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসনে দ্বিতীয়বারের মত এমপি নির্বাচিত হন প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।



























