ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

ঢাকাসহ ১০ মহানগর-জেলায় বিএনপির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তরসহ দেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটির মধ্যে- ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে।

ঢাকা মহানগর উত্তর: ঢাকা মহানগর উত্তরে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন-মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।

চট্টগ্রাম মহানগর: চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন-মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকাসহ ১০ মহানগর-জেলায় বিএনপির নতুন কমিটি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪