ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসী চক্র পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বুধবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের ২-৩ জন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ তারা উদ্ধারে যেতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক

সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪