ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পন্য জব্দ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ৭ টি কম্বল, ২০ বোতল মদ, বাংলাদেশী রসুন ১৯৬০ কেজি, একটি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লক্ষ ৫৩ হাজার ৪শত ৫০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪