ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আগামী (১৪ সেপ্টেম্বর) শনিবার অনুষ্ঠিত স্মরণ সভা স্থগিত করা হয়েছে। শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ জানান, স্মরণ সভার নতুন সময়সূচি পরে জানানো হবে। সভায় ৫ কোটি বা তার কম টাকা খরচ হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। কারণ তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেয়া হবে।

যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটি হতাহতদের স্মৃতি ধরে রাখাসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। জানান, এই ফাউন্ডেশন সাধারণ মানুষের অনুদানে চলবে। সেইসাথে সরকারিভাবেও কিছু অর্থ দেয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রশাসনে স্থবিরতা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪