ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যানে। এবারের পরীক্ষায় দেশের ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এ সংখ্যা ছিল ২০২। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, সব শিক্ষার্থী পাস করেছেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই শুরু হয়েছিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্ধারিত সময় ছিল ১৫ আগস্ট।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সামগ্রিকভাবে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ হলেও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বৈষম্যের চিত্র স্পষ্ট। একদিকে ২৯৩টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি, অন্যদিকে শতভাগ পাসের সাফল্য এসেছে মাত্র ১৩৯টি প্রতিষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬