ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নে বাংলাদেশকে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে চীন। বাংলাদেশ সরকার ও চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) মধ্যে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।

গত ১০ অক্টোবর চুক্তিটি স্বাক্ষরিত হয়। সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পে এ ঋণের অর্থ ব্যবহার করা হবে। চুক্তি অনুযায়ী, প্রকল্পটির জন্য চীন সরকার ২ দশমিক ৪০৪ বিলিয়ন চীনা ইউয়ান (আরএমবি) ঋণ দেবে।

ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন তিয়ান স্বাক্ষর করেন।

নির্মাণ হবে দুটি কনটেইনার টার্মিনাল

প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড গড়ে তোলা হবে। বন্দরের অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধার আধুনিকায়নও করা হবে।

সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে। আধুনিক অবকাঠামো ও যন্ত্রপাতি যুক্ত হলে বন্দরের কার্যক্রম পরিচালনাও আরও কার্যকর হবে।

২ শতাংশ সুদে ২০ বছরে পরিশোধ

ইআরডির বিজ্ঞপ্তি অনুযায়ী, চীনের দেওয়া এ ঋণের সুদের হার হবে ২ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর, যার মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে অবকাশকাল অন্তর্ভুক্ত থাকবে।

মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে সহায়ক অবকাঠামো গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬