ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বাদী যুবলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের ১৮৭ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী কফিল উদ্দিন নিজেই যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অথচ তিনিই গণঅভ্যুত্থানের সময় হামলার অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করায় বিষয়টি তখন বেশ আলোচনায় আসে।

আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মামলাটি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটির তদন্তের দায়িত্ব ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে বাদী কফিল উদ্দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন। এরপর ২৯ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে হামলায় আহত হওয়ার অভিযোগে মামলাটি করেছিলেন কফিল উদ্দিন।

ওই বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন তিনি। পরে আদালত আবেদনটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আসামি করা হয়েছিল।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ ২৬ পুলিশ কর্মকর্তা মামলার আসামি ছিলেন।

আসামির তালিকায় আরও ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলী। সব মিলিয়ে মামলায় আসামি করা হয়েছিল ১৮৭ জনকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বাদী যুবলীগ কর্মী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬