ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প, বড় বরাদ্দ নগর উন্নয়ন-রেলে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগর অবকাঠামো থেকে রেল, সৌরবিদ্যুৎ থেকে সড়ক—একসঙ্গে বড় পরিসরে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে অর্থ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

৭ হাজার কোটি টাকার বেশি নগর অবকাঠামো প্রকল্পে

একনেকে সবচেয়ে বড় বরাদ্দ পেয়েছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন। এতে ব্যয় বাড়ানো হয়েছে ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা। ফলে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা।

প্রকল্পটির পুরো অর্থই সরকারি তহবিল থেকে দেওয়া হবে।

গ্রামীণ উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি

সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার নতুন প্রকল্প। সরকারি অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

রেলের বহরে আসছে ৩০ নতুন লোকোমোটিভ

রেলের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার প্রকল্পেও অনুমোদন মিলেছে। এতে ব্যয় হবে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ এবং প্রকল্প ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা।

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকা।

এর মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা ব্যয় হবে।

গাজীপুর-ঢাকার সড়ক ও ড্রেনেজে বড় বরাদ্দ

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচ অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যয় হবে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা।

রংপুরে অবকাঠামো উন্নয়ন ও সড়ক সংস্কার

রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে আরও ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

নৌযান কেনায় বাড়ল প্রকল্প ব্যয়

বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় ৭৭ কোটি ২৩ লাখ টাকা বাড়ানো হয়েছে। ফলে মোট ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকা। প্রকল্পের মেয়াদও বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

প্যারিসে চ্যান্সারি ভবন সংস্কার

ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়নে ব্যয় হবে ২১১ কোটি ৩০ লাখ টাকা। পুরো অর্থই সরকারি তহবিল থেকে দেওয়া হবে।

এ ছাড়া পঞ্চগড়ের দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

থানচি সড়কে আবারও বাড়ল ব্যয়, বাড়ল মেয়াদ

থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পে আরও ৩৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছে। এতে মোট ব্যয় দাঁড়িয়েছে ৯২৬ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকা।

একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ চতুর্থবারের মতো বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

এদিকে জয়পুরহাটের নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখননসহ ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প, বড় বরাদ্দ নগর উন্নয়ন-রেলে

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬