ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া: বেকায়দায় নতুন সরকার প্রতি ইউনিয়ন ও উপজেলায় পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি মেলায় থাকছে আকর্ষণীয় ছাড় ও গাড়ি জয়ের সুযোগ ছেলের বিয়ের বাজার করে ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দম্পতির মেট্রোরেলের ৭৩০ বেয়ারিং প্যাডে ত্রুটি, ক্রিটিক্যাল মাত্র ২৭টিতে বাবা হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রাণ গেল সৈনিক পিয়াসের ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে এআই ব্যবহারে দায়িত্বশীলতা ও একাডেমিক সততার ওপর জোর

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, আগে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এ ছাড়া নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র বা স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।

তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলে পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

পুনঃনিরীক্ষণের ফলে এবার উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ায় নতুন করে পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন

সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬