ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

সুন্দরবনে শিকারিদের ট্রলারসহ বিপুল হরিণ ধরার ফাঁদ জব্দ

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনের সুপতি বনাঞ্চলে হরিণ শিকারিদের একটি চক্রের অপচেষ্টা নস্যাৎ করেছে বনরক্ষীরা। অভিযানে ট্রলারসহ বস্তাভর্তি বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে বেতমোর গাং (পাটাকাটা সংলগ্ন) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার চলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেটি থামানোর নির্দেশ দেওয়া হয়।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলার আরোহী শিকারিরা দ্রুত ট্রলারটি তীরে ভিড়িয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে চার বস্তা হরিণ ধরার জন্য তৈরি নাইলনের ফাঁদ, বরফ, মাংস মাপার দাঁড়িপাল্লা এবং অন্যান্য শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করায় শিকারিদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতে সুন্দরবনের অনেক হরিণ রক্ষা পেয়েছে বলে তিনি জানান।

বন বিভাগ জানিয়েছে, জড়িত শিকারিদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে শিকারিদের ট্রলারসহ বিপুল হরিণ ধরার ফাঁদ জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬