ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা, বিতরণ করল মৌসুমী ফল

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর মৌসুমী ফল বিতরণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের নিজস্ব উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়।

রোববার (২১ জুন) দুপুরে শহরের বকুলতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে এসব ফল বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পুষ্টিকর খাবার গ্রহণে যেসব পরিবার আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, তাদের কথা বিবেচনা করেই শিক্ষার্থীরা এই উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব ইবনে মালেক রিকো, সিনিয়র শিক্ষিকা নার্গিস আক্তার, ইসমত আরা ইরাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষকরা বলেন, ছোট বয়স থেকেই শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এসব শিক্ষার্থী আরও বড় পরিসরে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা, বিতরণ করল মৌসুমী ফল

সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬