ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

অসুস্থ স্বামীর চিকিৎসা খরচ যোগাতে বিত্তবানদের দ্বারস্থ স্ত্রী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বাসিন্দা ট্রাক্টর হেলপার হীরা বেশ কিছু দিন আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে ধীরে-ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। স্বামীর চিকিৎসার টাকা যোগাতে সমাজের বিত্তবান মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন স্ত্রী মৌসুমী আক্তার।

গত এপ্রিল মাসের ২৮ তারিখ বগুড়া শহরের টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হলে হীরার দুই পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে প্রায় দুই মাস যাবৎ বিছানায় পড়ে কাতরাচ্ছেন হীরা। তার দুই পায়ে রড দিয়ে রাখা হয়েছে। এক মাত্র শিশু সন্তান নিয়ে হীরার স্ত্রী এখন দিশেহারা না পারছেন সংসারের সদস্যদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে, না পারছেন স্বামীর চিকিৎসা খরচ বহন করতে।

হীরার স্ত্রী মৌসুমী বলেন, দুর্ঘটনার পর হীরাকে বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজ হাস পাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে যায়। সংসারে যতোটুকু সঞ্চয় ছিলো স্বামীর চিকিৎসা খরচ করে এখন আমরা একবারে পথে বসেছি। চিকিৎসা করতে না পারার কারণে আমার স্বামী দিন-দিন পঙ্গুত্বের দিক এগিয়ে যাচ্ছে। তার একটি পায়ের পাতায় পচন ধরেছে। অসহ্য যন্ত্রণায় দিন-রাত ঘুমাতে পারে না। মৌসুমী আরো বলেন, স্বামীর চিকিৎসা খরচ যোগার করতে না পেরে অনেকের কাছে সহয়তার জন্য গিয়েছি, এখনো পর্যন্ত কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি।

সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একা ধিক বার গিয়েছি কোনো সাড়া পাইনি। তিনি নিজের এলাকাসহ সমাজের বিত্তবান মানুষের কাছে তার স্বামীর চিকিৎসা সহয়তার জন্য আকুল আবদেন করেছেন। তার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭২৩-০৬১০৬১

এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, হীরা আমার গ্রামের ছেলে। তার চিকিৎসা সহায়তার জন্য উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে। তারপর ও আমার ব্যক্তিগত তহবিল থেকে হীরার চিকিৎসার জন্য আমি সাধ্যমতো সহায়তা করে যাবো ইনশা-আল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসুস্থ স্বামীর চিকিৎসা খরচ যোগাতে বিত্তবানদের দ্বারস্থ স্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬