ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

ভারতীয় মদসহ জামালপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বকশীগঞ্জ উপজেলার মখলেছুর রহমানের ছেলে মো: রিদুওয়ান বারী তালুকদার ও বাট্রাজোড় পশ্চিমপাড়া এলাকার সোবহান আলী তালুকদারের ছেলে তাবিবুর হাসান তালুকদার।

পুলিশ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ বাংলাদেশে বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে একটি বস্তার ভিতরে রাখা ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতীয় মদসহ জামালপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬