ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে গঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নতুন কমিটিতে মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের স্থান দেওয়ার অভিযোগ তুলে তারা কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে সিটি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ক্লাসরুম ও অফিস রুমের সামনে দিয়ে ক্যাম্পাস চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে নতুন কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। পাশাপাশি কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদলের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি গঠিত সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে এমন অনেককে স্থান দেওয়া হয়েছে, যাদের সাধারণ শিক্ষার্থীরা চেনে না এবং যারা অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না। তাদের দাবি, কমিটিতে থাকা কয়েকজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, নারী বিদ্বেষী আচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আন্দোলনরত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য কাজ করেছেন, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, নতুন কমিটির সদস্যদের মাঠপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তা না হলে পদত্যাগের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি তদন্ত করে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি গঠন করা হোক।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আন নাফি খান মনসহ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, অবাঞ্ছিত ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬