ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই মূল লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে বিদেশ যাচ্ছেন তারেক রহমান। দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে নতুন বিনিয়োগ আকর্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিই এ সফরের প্রধান লক্ষ্য বলে জানা গেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার (২১ জুন) সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

সফরসংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন। এ সময় শিল্প, অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন খাত ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২৭ থেকে ২৮ জন সদস্য থাকতে পারেন। আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

চীন সফরের অংশ হিসেবে লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন বা সামার দাভোস ফোরামেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ, শ্রমবাজার এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে।

সফর শেষে আগামী শুক্রবার (২৬ জুন) রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই মূল লক্ষ্য

সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬