দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত ড. আবুল বারাকাত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবুল বারাকাত।
শনিবার (২০ জুন) আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলায় আদালত জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর মুক্তির ক্ষেত্রে থাকা আইনি জটিলতাও দূর হয়।
পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে ড. আবুল বারাকাতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, কৃষি, ভূমি সংস্কার ও উন্নয়ন গবেষণায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড. আবুল বারাকাত। দেশের নীতিনির্ধারণী বিভিন্ন আলোচনাতেও তাঁর ভূমিকা রয়েছে।
তাঁর মুক্তির খবরে বিভিন্ন মহলে স্বস্তি প্রকাশ করা হয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।



















