ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী আগস্টে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। তিনি জানান, এ রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং জুলাই মাসে নতুন কোচ আসার পর অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে।

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না, জনস্বার্থ ও মানুষের প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দেশে দ্রুত আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা এবং পরে ঢাকা-খুলনা রুটে সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।

মতবিনিময় সভায় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬