বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশকে একদিন ফুটবল বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে। সেই লক্ষ্য অর্জনে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে হবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথভাবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু খেলাধুলায় নয়, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে হবে।
তারেক রহমান বলেন, “খেলাধুলার পাশাপাশি সবকিছুতে পারদর্শী হলেই আমরা একটি সুন্দর, শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চার মাধ্যমে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।



















