ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

চার জেলায় বন্যার আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দেশের চার জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং এর উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী কয়েক দিনে বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানিও স্থিতিশীল থাকার পর বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। এসব এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানিও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের সম্ভাবনা রয়েছে।

এদিকে সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি বেড়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার জেলায় বন্যার আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬