ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন— টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদের কাছে থাকা একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটি উদ্ধারের জন্য প্রথমে কূপে নামে তার ছেলে নেইমার ম্রং। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে বাবা বাবুল হাদিমা কূপে নামেন।

এরপর একইভাবে গাব্রিয়াল ও রতন নকরেক কূপে নামেন। একে একে চারজন কূপে নামার পরও কারও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেন সংকটপূর্ণ ওই পরিত্যক্ত কূপে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার ফাইটার মনির কূপে নেমে একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহগুলো গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬