ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ

অপতথ্য প্রচারে উদ্বেগ প্রতিমন্ত্রী শাহে আলমের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিজ উদ্যোগে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনা ছাড়া তার নাম ব্যবহার করে পরিচালিত যেকোনো কর্মকাণ্ডের দায় তিনি বা তার কার্যালয় গ্রহণ করবে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রতিমন্ত্রীকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য প্রচার করা হয়েছে, যার অনেকগুলোই যাচাইবিহীন ও বিভ্রান্তিকর। এসব তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

এদিকে, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চার সাংবাদিককে ঘিরে সাম্প্রতিক আলোচিত ঘটনার প্রসঙ্গও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের দ্রুত মুক্তি কামনা করেছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে বিভাজন, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী তার সম্পর্কে কোনো তথ্য প্রকাশের আগে তা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি মনে করেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি জোরদার হলে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি অনেকাংশে কমে আসবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তথ্যের সত্যতা নিশ্চিত করাও সমান জরুরি। তাই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ

অপতথ্য প্রচারে উদ্বেগ প্রতিমন্ত্রী শাহে আলমের

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬