ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় থাকছে না ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, ইউনিয়নগুলোর নাম পরিবর্তন নিয়ে তিনি মৌখিক নির্দেশনা পেয়েছেন। তবে এখনো লিখিত কোনো চিঠি বা দাপ্তরিক নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।

জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন নামগুলো পরিবর্তনের ব্যবস্থা নিতে। হয়তো এ বিষয়ে শিগগিরই দপ্তরিক চিঠি আসবে। আমরা সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করব।”

তিনি আরও জানান, পরবর্তী ধাপে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানি করা হবে। স্থানীয় জনগণের মতামত নিয়ে নাম চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

গত ১১ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামকরণ করা হয়।

এই নামগুলোর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, কিছু নাম স্থানীয় রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রয়েছে—যা নিয়ে সমালোচনা শুরু হয়।

পরে বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও সংসদেও আলোচনায় আসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে আবারও গণশুনানি আয়োজন করা হবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নির্দেশনায় থাকছে না ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬