ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

নাম বদলে এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই ছেলে ও ভাতিজির নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের রেশ না কাটতেই এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখায় এ সংক্রান্ত একটি আবেদন জমা পড়ে। এরপর প্রস্তাবটির যৌক্তিকতা যাচাই করে মতামত দিতে বগুড়ার জেলা প্রশাসক ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার প্রস্তাব পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য, যৌক্তিকতা ও সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

এর আগে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। অভিযোগ ওঠে, নতুন ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রীর দুই ছেলে ও এক ভাতিজির নামের সঙ্গে মিল রেখে করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার নতুন ‘মীরবাড়ী ইউনিয়ন’ নামটি প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে গেছে। আর মোকামতলা উপজেলার ‘সীমান্ত ইউনিয়ন’‘দিগন্ত ইউনিয়ন’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেন স্থানীয়রা। এছাড়া ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামটি তার এক ভাতিজির ডাকনামের সঙ্গে মিল রয়েছে বলেও অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেছেন, ইউনিয়নের নামগুলো স্থানীয় মানুষের মতামত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। নিজের সন্তানদের নামে কোনো ইউনিয়নের নামকরণ করা হয়নি বলেও তিনি জানান।

নতুন করে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে আসায় বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাম বদলে এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল!

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬