ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

তিন মাসে হামে আক্রান্ত ১০ হাজারের বেশি, মৃত্যু ৫৭৭ শিশুর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত তিন মাসে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হাম সন্দেহে প্রাণ হারিয়েছে ৫৭৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছে আরও ৪ শিশু।

তথ্য অনুযায়ী, গত তিন মাসে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৩৯৬ জন।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হাম প্রতিরোধযোগ্য রোগ হলেও টিকাদানে ঘাটতি, সময়মতো টিকা না নেওয়া এবং জনসচেতনতার অভাবে সংক্রমণ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি বা শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং টিকার আওতার বাইরে থাকা শিশুরা বেশি ঝুঁকিতে থাকে।

তারা বলেন, হাম আক্রান্ত শিশুর দ্রুত চিকিৎসা, পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা এবং জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। একই সঙ্গে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনা প্রয়োজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু চিকিৎসা দিয়ে হাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন মাসে হামে আক্রান্ত ১০ হাজারের বেশি, মৃত্যু ৫৭৭ শিশুর

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬