প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে।
সাক্ষাতে বিশেষ করে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে ব্রিটিশ সহযোগিতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে। পাশাপাশি বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।




















