ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার আইভরি কোস্টের ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়ার খবর ঘিরে নতুন করে বিতর্কে আইভরি কোস্টের তরুণ ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি। তবে পরে জামিনে মুক্ত হয়ে তিনি জাতীয় দলে জায়গা করে বিশ্বকাপে অংশ নেন। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ফ্রান্সের ক্লাব নিসে খেলা এই উদীয়মান ফরোয়ার্ডকে বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করেছিল ফরাসি পুলিশ। অভিযোগ, ১৭ জুন মেটজের বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখিয়ে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা, সংগঠিত ম্যাচ গড়াপেটা ও আর্থিক অনিয়মের অভিযোগও আনা হয়।

২৯ মে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হয়, তবে তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানা গেছে। অভিযোগ নিষ্পত্তি না হলেও আইভরি কোস্টের বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখা হয়।

বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমে নজরও কাড়েন এলিয়ে ওয়াহি। একটি শট বারের ওপর দিয়ে যায় তার। তবে বিতর্কিত এই পরিস্থিতিতে তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

ফিফা বা আইভরি কোস্ট ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে পরবর্তী ম্যাচগুলোতে তার সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার আইভরি কোস্টের ফুটবলার

সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬