ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলা

প্রতিবেদন আবারও পিছিয়ে, ১২৭তম দফায় নতুন তারিখ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। এ নিয়ে ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো বহুল আলোচিত এই মামলাটি।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত আগামী ২২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এক গুরুত্বপূর্ণ আদেশে সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার র‌্যাবের কাছ থেকে সরিয়ে নেয় হাইকোর্ট। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যেও তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন করে। তদন্তে অগ্রগতির কথা উল্লেখ করে আরও নয় মাস সময় চাওয়া হলেও ২০২৫ সালের ২২ এপ্রিল আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। পরবর্তীতে তদন্ত সম্পন্ন না হওয়ায় উচ্চ আদালত কয়েক দফায় টাস্কফোর্সকে অতিরিক্ত সময় দিয়েছে।

সর্বশেষ গত ২৬ এপ্রিল বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ওই টাস্কফোর্সকে তদন্ত শেষ করার জন্য আরও ছয় মাস সময় দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমার মধ্যেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি এবং বিচার কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগর-রুনি হত্যা মামলা

প্রতিবেদন আবারও পিছিয়ে, ১২৭তম দফায় নতুন তারিখ

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬