ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, অচল প্রশাসন

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদোন্নতির দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের জেরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের চেয়ারম্যান ও ৭ জন ডিন পদত্যাগ করেছেন।

সোমবার (১১ মে) আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনে অবস্থান নেন এবং পরে রেজিস্ট্রারসহ একাধিক দপ্তরে তালা দেন। এতে প্রশাসনিক, অর্থ ও পরিকল্পনা দপ্তরসহ গুরুত্বপূর্ণ অফিসগুলো কার্যত বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী তারা পদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমেও অংশ নেবেন না।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক বলেন, প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং উপাচার্যের পদত্যাগ ও স্বেচ্ছাচারিতা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষকরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান নেন। পরে রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হলেও এ ধরনের আন্দোলন শিক্ষার্থীদের ক্ষতির কারণ হচ্ছে। কেউ কর্মবিরতি পালন করতে পারে, তবে অন্যকে কাজ থেকে বিরত রাখা আইনবিরোধী। এ বিষয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, অচল প্রশাসন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬