ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেক জালিয়াতি মামলায় ৭৬ লাখ টাকার জামালপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর এলাকার সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশের সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জামায়াত নেতা হারুনুর রশীদ। সেই টাকা ফেরত দেওয়ার সময় হলে হারুনুর রশীদের কাছে এরশাদ আলী টাকা ফেরত চাওয়ার পরেও টাকা ফেরত দেন নি।

পরবর্তীতে এরশাদ আলী হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। পরে আদালত হারুনুর রশীদের অনুপুস্থিতিতেই তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে তাকে গ্রেফতারের জন্য মেলান্দহ থানার পুলিশকে দায়িত্ব দেয়।

পরে আজ রবিবার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, হারুনুর রশীদকে গ্রেফতারের জন্য আদালত থেকে আমাদের কাছে আদেশ আসে। আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১০:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬