ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর মুক্তিতে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দেন।

তবে ওই জামিন আদেশ তখন আপিল বিভাগে স্থগিত ছিল। পরবর্তীতে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্টের আরেকটি বেঞ্চ এসব মামলায়ও তাকে জামিন দেন।

সর্বশেষ আপিল বিভাগের রায়ে সব মামলায় জামিন বহাল থাকায় আইভীর কারামুক্তির পথ এখন উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইভীর মুক্তিতে আর বাধা নেই

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬