ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নজরুল ইসলাম খান

জুলাই জাতীয় সদন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দস্তখত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই, পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা তারা মানতে চাচ্ছেন না। আমরা সবাই মিলে একমত হয়ে দস্তখত করলাম, তারপর এটা মানবো না, এটা তো হতে পারে না।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। কিন্তু সনদে যা বলা আছে তা কার্যকর করতে হলে বিল উত্থাপন করে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে অনুমোদন করাতে হবে। আর এটা করার জন্য যে সময় দরকার সেটা দিতে হবে। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তবর্তী সরকারের সময় হয়েছে সেটা সংসদে একটা একটা করে পাশ করতে অনেক দিন সময় চলে গেছে।

শুক্রবার (৮ মে) বিকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায় তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করবো বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই।

আলোচনা সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নজরুল ইসলাম খান

জুলাই জাতীয় সদন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬