ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

আশিক হত্যাচেষ্টা/ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ এ চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে আরও যাদের নাম রয়েছে, তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলসহ অন্যরা।

মামলার বাদী শেখ মোহাম্মদ আশিক ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যরা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সারা দেশে চলমান আন্দোলন দমন করতে সহিংসতার আশ্রয় নেন। তাদের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তরা সমন্বিতভাবে হামলা ও গুলিবর্ষণ চালায়।

উল্লেখ্য, ওইদিন মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। বিকেল পৌনে ৩টার দিকে লাঠিপেটা ও গুলিবর্ষণে আশিক গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশিক হত্যাচেষ্টা/ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬