১০ হাজার পুলিশ নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দশ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে এসএসসি পাশ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে এবং আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৬ থেকে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিঞ্জপ্তি দেখতে ক্লিক করুন।
এর আগে, দেশের আইনশৃঙ্খলা শক্তিশালী করা ও পুলিশের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, বর্তমান সময়ে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এবং অনুমোদন মিলার সঙ্গে সঙ্গে নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ সার্জেন্ট পদেও ১৮০টি শূন্য পদ দ্রুত পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। এছাড়া, সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়েও কাজ চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্যও কঠোর নির্দেশনা দিয়েছে। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো হবে। এছাড়া, ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি করে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


















