ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

নতুন মন্ত্রিসভাকে ঘিরে প্রস্তুতি, বরাদ্দ ৪০ সরকারি বাসা ও ৫০ গাড়ি

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

ছবি এআই-এর সহযোগীতায় তৈরি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজধানীতে প্রায় ৪০টি সরকারি বাসভবন এবং ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেইলি রোড, গুলশান, ধানমন্ডি ও মিন্টো রোড এলাকায় মন্ত্রীদের জন্য এসব বাসভবন প্রস্তুত করা হয়েছে। আগের সরকারের মন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব বাসা ছেড়ে দিয়েছেন, সেগুলোর অনেকগুলো বর্তমানে খালি রয়েছে এবং তাৎক্ষণিকভাবে বসবাসের উপযোগী। প্রয়োজন হলে সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রীদের আবাসন নিয়ে আপাতত কোনো সংকট নেই। নতুন সরকারের চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে বাসভবনের সংখ্যা আরও বাড়ানো সম্ভব।

অন্যদিকে, মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাথমিকভাবে ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে অতিরিক্ত কয়েকটি রাখা হয়েছে ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথের দিন মন্ত্রিসভার সদস্যসংখ্যা চূড়ান্ত হলে সে অনুযায়ী গাড়ি সরবরাহ করা হবে।

এদিকে, নতুন প্রধানমন্ত্রীর আবাসন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। তবে তিনি কোথায় বসবাস করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন মন্ত্রিসভাকে ঘিরে প্রস্তুতি, বরাদ্দ ৪০ সরকারি বাসা ও ৫০ গাড়ি

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬