ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে। নতুন বণ্টনের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও সদ্য শপথ নেওয়া মন্ত্রী আহমেদ আযম খান।

একই সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চের প্রজ্ঞাপনের ভিত্তিতে প্রধানমন্ত্রী “রুলস অফ বিজনেস ১৯৯৬”-এর ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করেছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তাঁদের শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬