ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করেছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

ফলাফলের শর্তাবলী নিম্নরূপ

সাময়িক ফলাফল: এই ফলাফল কেবল প্রাথমিক হিসেবে গণ্য হবে। এর ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটি কোনো শূন্য পদে নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না।

ত্রুটি সংশোধন: ফলাফলের যেকোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত সমস্যা ধরা পড়লে কর্তৃপক্ষ সংশোধন বা প্রয়োজনবোধে ফলাফল বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

ভুল তথ্য প্রদান: কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করে বা তথ্য গোপন রাখে, তবে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচনের সুযোগ বাতিল করতে পারবে।

চূড়ান্ত নির্বাচন: লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

মৌখিক পরীক্ষার তথ্য: মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশিত হবে।

যেভাবে ফল জানা যাবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে তা জানতে পারবেন। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬