ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চলছে চিকিৎসা, খুলে রাখা হয়েছে শিশু আফনানের মাথার খুলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন। মস্তিষ্কের চাপ কমাতে শিশুটির মাথার খুলির ডান অংশ অপারেশনের মাধ্যমে খুলে রাখা হয়েছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

নিনস-এর ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর হুজাইফাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নেওয়া হয়। তিনি বলেন, “হুজাইফার জ্ঞানের মাত্রা বর্তমানে ১৫-এর মধ্যে ৭, অর্থাৎ অবস্থা সংকটাপন্ন। তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসার জন্য নিনস পুরোপুরি প্রস্তুত।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মেডিকেল বোর্ডের জরুরি অপারেশনের পর শিশুটির মস্তিষ্কের একপাশে চাপ অত্যধিক বেড়ে যায়। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকরা খুলির ডান পাশ অপারেশন করে খুলে রাখার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার দুপুরে নিউরোসার্জন, নিউরোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, আইসিইউ বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড শিশু হুজাইফাকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেয়। পরে তাকে নিনস-এ স্থানান্তর করা হয়।

গত রোববার সকাল ৯টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলি বাংলাদেশ সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকাতে এসে লাগে। এতে হুজাইফা মাথায় গুলিবিদ্ধ হয়। সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় চলছে চিকিৎসা, খুলে রাখা হয়েছে শিশু আফনানের মাথার খুলি

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬