ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিত শিক্ষক নেতা মাহবুবর রহমানের বিরুদ্ধে মামলা

সুজন কুমার মন্ডল,জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মু. মাহবুবর রহমানের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং ফেসবুকে উসকানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৭ থেকে ১০ নভেম্বর মাহবুবর রহমান ও অন্যান্য শিক্ষক কয়েকটি সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। সরকার ইতিমধ্যেই তাদের দাবির সমাধানে বৈঠকের মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং আন্দোলন প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে মাহবুবর রহমান প্রজ্ঞাপনের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় প্রান্তিক পরীক্ষাসহ বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষককে বিরত রাখার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করতে থাকেন। এতে দেশের বিভিন্ন এলাকায় কিছু শিক্ষক কর্মবিরতি পালন করেন, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, তার এই কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাহবুবর রহমানকে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হলো এবং ১০ কার্যদিবসের মধ্যে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো শাস্তি দেওয়া হবে না তা লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তিনি ব্যক্তিগত শুনানিতে অংশ নেবেন কিনা তা লিখিতভাবে জানাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিতর্কিত শিক্ষক নেতা মাহবুবর রহমানের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬