ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীকে সরে দাঁড়ানোর হুমকি, কাফনের কাপড়সহ চিঠি

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, তিনি সরে না দাঁড়ালে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে।

গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। চিঠিতে নিজেদের পরিচয় হিসেবে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর উল্লেখ করা হলেও তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।

চিঠিতে লেখা হয়— “আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছে। তাঁর এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে, তাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তিনি ও তাঁর দল বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, “হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে আমি ভয় পাব না। মানুষের মৃত্যু একবারই হবে। এসব করে আমাকে কেনা যাবে না।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, হুমকির ঘটনায় বিএনপির প্রার্থীর পক্ষ থেকে সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করা হয়েছে। আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি প্রার্থীকে সরে দাঁড়ানোর হুমকি, কাফনের কাপড়সহ চিঠি

সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬