নিস্তব্ধ ‘ফিরোজা’: নেই শুধু প্রিয় মানুষটি
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
রাজধানীল গুলশানের বাসভবন ‘ফিরোজা’ গভীর নিস্তব্ধতা। বাড়ির সবকিছু আগের মতোই আছে, শুধু নেই বাড়ির প্রিয় মানুষ—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারে স্বামীর মৃত্যুর পর খালেদা জিয়ার একমাত্র ঠিকানা ছিল। ২০১৮ সালে দুর্নীতি মামলায় সরাসরি কারাগারে যাওয়া ও করোনা মহামারির সময়ে হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরও তিনি এই ‘ফিরোজা’তেই থাকতেন।
আজও বাড়ির ফটকে প্রহরীদের পাহারা রয়েছে, সবাই কালো ব্যাজ ধারণ করেছেন। একজন নিরাপত্তাকর্মী বলছেন, “ম্যাডাম সবসময় আমাদের খোঁজ নিতেন। আজ ম্যাডাম নেই, পুরো বাড়িটাই শূন্য।”

বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান বলেন, “এই বাড়ির প্রতিটি কোণে ম্যাডামের স্মৃতি মিশে আছে। যারা ৪০ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে ছিলেন, তাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। বাড়ির প্রতিটি কোণে এখনও যেন তাঁর উপস্থিতি অনুভূত হয়।”
ফিরোজার পাশে ১৯৬ নম্বর বাড়ি ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি সেই বাড়ির দলিলপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে সেখানে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মায়ের মৃত্যুর পর তিনি দিনভর কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে সময় কাটাচ্ছেন। গুলশানের স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে এসে নিরবে শোক পালন করছেন।
চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়েও কালো পতাকা ওড়ানো হয়েছে, দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোক বইতে স্বাক্ষর করেছেন স্থানীয় ও আন্তর্জাতিক অতিথিরা।
গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার তার জানাজা সম্পন্ন করে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।






















