ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

কারাবন্দীরাও ভোট দিতে পাবেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন সারা দেশে কারাগারে বন্দীরা। তফসিল ঘোষণার পর ভোট দিতে আগ্রহী বন্দীরা নিবন্ধন করতে পারবেন। কেবলমাত্র নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীকে ভোট দিতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রগুলো বলছে, কারাগারে বন্দীদের ভোট প্রদানের ক্ষেত্রে কোন এজেন্টও থাকবে না। ভোট গ্রহণের পর ব্যালট ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। সার দেশে কারাগারগুলোতে প্রায় ৭৭ হাজার হাজতি ও কয়েদি রয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন চলছে। কারাগারে থাকা ব্যক্তিদের ভোটের জন্য নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। বিষয়টি কারা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইসি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ৪ ডিসেম্বর এ নিয়ে অনলাইনে কারা অধিদপ্তরের কর্মকর্তা ও জেলা কারাগারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কমিশন।

তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে বন্দীর নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নম্বর দিয়ে কারাগার কর্তৃপক্ষ তালিকা তৈরি করে ইসিতে পাঠাবে। ইসি তা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা আবার কারাগারে পাঠাবে। সেই তালিকা অনুযায়ী কমিশন থেকে নির্বাচনের ৭ থেকে ১০ দিন আগে ডাক বিভাগের মাধ্যমে কারাগারগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। কারাগারের নির্ধারিত স্থানে বুথ স্থাপন করে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শেষে ব্যালট আবার ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

জানা যায়, দেশে ৭৫টি কারাগার রয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে কেন্দ্রীয় ও জেলা কারাগার রয়েছে ২০টি। সব কারাগারে এখন পর্যন্ত ৭৬ হাজার ৮৫১ জন বন্দী রয়েছেন। এরমধ্যে পুরুষ ৭৪ হাজার ৯৩ ও নারী ২ হাজার ৭৫৮ জন। বন্দীদের মধ্যে হাজতি ৫৬ হাজার ১৩৭ ও কয়েদি ২০ হাজার ৭১৪ জন। সর্বোচ্চ ৯ হাজার ১৬৩ জন বন্দী রয়েছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বলেন, কারাগারে থাকা আগ্রহী বন্দীরা নিবন্ধন করে ভোট দিতে পারবেন। তবে কেউ কারাগারে নিবন্ধন করার পর মুক্তি পেয়ে বাইরে গেলে ভোট দিতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাবন্দীরাও ভোট দিতে পাবেন

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫