ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা মো মাহফুজুর রহমানের পক্ষে মামলাটি দায়ের করেন।‌ মামলাটি আমলে নিয়ে রমনা থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার ১৭ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ অফিসার মোঃ জাহাঙ্গীর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।‌

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সংগীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি “মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি” ।‌ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তিনি পবিত্র কোরআনের সুরা নাসকে‌ বিকৃত করে উপস্থাপন করেন।‌

মামলার আরজিতে বলা হয় – আসামি আবুল সরকার “ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেয়ার অপরাধ করেছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে রমনা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫