ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। আইডিএফ বলছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গাজায় হামলায় ৩ জন মারা গেছে। এরমধ্যে একজন সিনওয়ার হতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। খবর এবিসি নিউজের।

আইডিএফ এক্সে (টুইটার)’র এক পোস্টে বলা হয়, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যে বিল্ডিংএ হামলা চালানো হয়, সেখানে মোটে ৩ জন নিহত হয়। ধারণা করা করা হচ্ছিলো, হামাস প্রধান সিনওয়ার আত্মরক্ষার জন্য বন্দীদের ঢাল হিসেবে করতেন। তবে এখানে তেমন কোনো নমুনা পাওয়া যায়নি, যাতে নিশ্চিত হওয়া যায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা পরিচয় নিশ্চিতের জন্য মৃতদেহের ডিএনএ পরীক্ষা করবে।

আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ডিএনএ টেস্টের পরেই জানা যাবে সিনওয়ার জীবিত নাকি মৃত। পরবর্তীতে এইসব নিয়ে বিস্তারিত তথ্য দেয়া হবে।

৬২ বছর বয়সী সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজার হামাস নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত জুলাইয়ে ইসমাইল হানিয়ার মৃত্যু হলে তিনি হামাস প্রধান হিসেবে দায়িত্ব নেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন এই ইসমাইল হানিয়া। এই হামলায় ১২’শ ইসরায়েলি নিহত হয়। হামাস কর্তৃক বন্দী হন আরও অনেক ইসরায়লি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪