ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ভোট গ্রহণ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এবারের নির্বাচন উৎসবমুখর ভোট হবে, এমন আশাই করছেন আইনজীবী ভোটাররা।

নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, নীল প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভোটে লড়ছেন। এ দুজন গতবারের নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এছাড়া, সাদা প্যানেলের বাইরেও যুবলীগ সভাপতির স্ত্রী নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে লড়ছেন। প্রবীণ আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমানও লড়ছেন সভাপতি পদে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে লড়ছেন ৩৩ জন আইনজীবী। দুই দিনব্যাপী নির্বাচনে এবারের ভোটার সাত হাজার ৮৮৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ চলছে

সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪