ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্তে স্বর্ণা হত্যায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসএফের হাতে বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাস হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধান লঙ্ঘন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে ও সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাস বিএসএফের গুলিতে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্তে স্বর্ণা হত্যায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪